শিশু বিক্রির অভিযোগে হাসপাতাল মালিক আটক
শিশু বিক্রির অভিযোগে রাজধানীর শ্যামলীর বেসরকারি একটি হাসপাতালের মালিককে আটক করেছে র্যাব।
শনিবার রাতে ‘লাইফ কেয়ার নার্সিং হোম’ নামে ওই হাসপাতাল থেকে মালিক দিবা বিশ্বাসের (৪০) এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-২ এর কর্মকর্তা সাজ্জাদ রায়হান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছদ্মবেশে র্যাব সদস্যরা লাইফ নার্সিং হোমে নবজাতক শিশু কিনতে যায়। দেড় লাখ টাকায় এক কন্যা শিশু বিক্রির সময় ক্লিনিকের মালিক দিবা বিশ্বাস ও তার এক সহযোগীকে আটক করে র্যাব।”
মূলত পাচারের উদ্দেশ্যে এসব শিশু বিক্রি হয় বলে দাবি করেন র্যাব কর্মকর্তা সাজ্জাদ রায়হান।
