২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবকে গ্রেপ্তার, ছাত্রদলের দু’দিনের কর্মসূচি

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের গ্রেপ্তারের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 11:19 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শনিবার ভোরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করার পর সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- রোববার  সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং সোমবার দেশে থানা, কলেজ ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

হাবিবকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর গ্রেপ্তারের পর এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির এই কর্মসূচি পালনের জন্য প্রত্যেকটি ইউনিটকে নির্দেশ দিয়েছেন।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব গ্রেপ্তার