গাজীপুরে ট্রাকচাপায় শিশু নিহত
গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
কাপাসিয়া থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দূর্গাপুর এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া বেগম (৭) ওই এলাকার ফাইজ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্রী।
এসআই জসিম বলেন, সকালে দূর্গাপুর এলাকার ওই সড়কে সুরাইয়া দাঁড়িয়েছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে পা পিছলে ট্রাকের নিচে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এছাড়া স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হাস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই জসিম।
