চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে নাশকতার মামলায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ৩৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা সবাই জামায়াত-শিবিরের কর্মী। বিভিন্ন সময়ের নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে।”
পুলিশ কর্মকর্তা এমরান, এদের মধ্যে ১৯ জনকে সাতকানিয়ার কেউচিয়া, কাঞ্চনা, ছদহা, পৌরসভার বোয়ালিয়া পাড়াসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার চরম্বা, কলাউজান ও পদুয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
