২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি

ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর পানি বিপদসীমার তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হওয়া বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 06:23 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

তবে বন্যার পানিতে কয়েকটি গ্রামের রাস্তা ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, বুধবার রাত থেকে বৃষ্টি বন্ধ রয়েছে। ফলে মুহুরী নদীর পানি বিপদসীমার তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, মুহুরী নদীর বেড়ি বাঁধের পূর্বে ভেঙে যাওয়া অংশগুলোতে মেরামত না করায় পানি প্রবেশ করে সাতটি গ্রামের অনেক রাস্তা ধসে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

তবে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙন মেরামতের কাজ শুরু করা হবে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী।

বুধবার ভোরে ফুলগাজী উপজেলার বিজয়পুর এলাকায় মুহুরী নদীর ৫০ মিটার বাঁধ ভেঙে যায়। এতে পানি প্রবেশ করে ফুলগাজী সদরের কিসমত বিজয়পুর, বিজয়পুর, দৌলতপুরসহ আরো কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।