২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় যান চলাচলে বিঘ্ন

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই দফায় দুটি গাড়ি উল্টে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 04:48 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একটি ট্রাক এবং দুপুর দেড়টার দিকে একটি কভার্ড ভ্যান বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় উল্টে যায়।

তবে এ দুই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

বাবুল বলেন, সকালে ট্রাক উল্টে গিয়ে যানবাহন চলাচলে সাময়িক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ র‌্যাকার দিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এরপর দুপুরে আবারও একটি কভার্ড ভ্যান উল্টে এ সড়কে যানবাহন চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দেয় বলে জানান তিনি।

পরে পুলিশ র‌্যাকার ব্যবহার করে কভার্ড ভ্যানটি সরিয়ে নেয়ায় কিছু সময় পর সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়।