২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস উল্টে নিহত ২

খুলনা নগরীতে একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 03:45 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

হরিণটানা থানার ওসি মো. আখতার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকার খালাসীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাস চালকের সহকারী এবং এক বাস যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আখতার হোসেন বলেন, নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আল-আমিন পরিবহনের একটি বাস জিরো পয়েন্ট হয়ে মংলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান ও এক পথচারীকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী এবং হাসপাতালে নেয়ার পর এক যাত্রী মারা যায়।