২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ আটক ৩

গাজীপুরে সদরে মঙ্গলবার রাতে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

আটকরা হলেন পশ্চিম নয়নপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে রবিউল ইসলাম, রুদ্রপুর গ্রামের আলফাজের ছেলে আমজাদ ও আলমগীর হোসেনের ছেলে ফরহাদ।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ জানান, গোপন সংবাদ পেয়ে নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে ও পরে রুদ্রপুর এলাকা থেকে ফরহাদকে আটক করে পুলিশ।

তাদের দেয়া তথ্যে রুদ্রপুর থেকে আমজাদকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা বিভিন্ন সময় ছিনতাই ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল বলে জানান এসআই হারুন।