২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ২ জলদস্যু গ্রেফতার

বরগুনার পায়রা নদীর মোহনা থেকে গুলিসহ দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ফারুক (২৮) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হায়দার (৩১)।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে পালানোর দুই জলদস্যুকে ১৬৯ রাউন্ড গুলিসহ পায়রা নদীর মোহনা থেকে গ্রেপ্তার করা হয় । তাদের তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে স্থানীয় জলদস্যু রাজু বাহিনীর সদস্য বলে পরিচয় দেয় বলে জানান কমান্ডার আরিফ।