২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ

সিলেটে হরতালের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 02:29 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় শহরতলী টুকেরবাজার বালাউড়া এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। 

“ওই মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ছোড়া হলে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।”

এ সময় প্রায় এক ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।  

এ সময় ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে পুলিশ আটক করে বলে জালালাবাদ থানার ওসি জানান।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় হয় বুধবার। এরপর তার মুক্তি দাবিতে বৃহস্পতি ও রোববার সারা দেশে মোট ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামী।