বিমানবন্দরে অবৈধ মোবাইল সেট ও সিগারেট জব্দ
ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ৩৮৯টি মোবাইল ফোন সেট ও ২২০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
তিনি বলেন, “মোবাইল সেটগুলোর বৈধ কাগজপত্র ছিল না। সেটগুলোর আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ টাকা। আর উদ্ধার করা ২২০ কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।”
নাহিদা আক্তার জানান, এসব মোবাইল ফোন ও সিগারেট আসে মো. কুতুবুদ্দিন ও খন্দাকার রুহুল আমিন নামের দুই ব্যক্তির নামে। বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয়।
