২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীকে উত্ত্যক্ত, দুই যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে শহরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 03:54 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

রোববার দুপুরে সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুনের ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার শীষ মোহাম্মদের ছেলে মজিবুর রহমান (১৯) ও মো. শাহজাহানের ছেলে মো. হাদি (২০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে বহিরাগত মজিবুর ও হাদি নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে এক ছাত্রীকে অশ্লীল মন্তব্য করে এবং তার চুলের ক্লিপ খুলে নেয়। এ সময় কলেজ অধ্যক্ষ সুলতানা রাজিয়া তাদের হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুনের ভ্রাম্যমাণ আদালত মজিবুর ও হাদিকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।