গাজীপুরে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ইয়াবা ব্যবসায় জড়িত অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলের সামনে থেকে শনিবার রাতে গ্রেপ্তারের সময় তাদের কাছে ১২০টি ইয়াবা পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই সফিকুল ইসলাম জানান।
এদের মধ্যে আতিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ পুলিশের।
পুলিশ কর্মকর্তা সফিকুল বলেন, “গোপন সংবাদ পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনাবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
