গাজীপুরে অস্ত্রসহ ‘সর্বহারা’ আটক
গাজীপুরের কোনাবাড়ি থেকে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে, যিনি চরমপন্থি সংগঠন সর্বহারা দলের সদস্য বলে দাবি করেছে র্যাব।
তার গ্রামের বাড়ি পটুয়াখালীর পিপঁড়াখালী এলাকায়।
র্যাব কর্মকর্তা তুহিন বলেন, “তিনি সর্বহারা দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ২০০৪ সালে পটুয়াখালী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।”
দেলোয়ারের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
