২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঢাকার দোহার উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চর লটাখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর জাহান বেগম (৭৫) চর লটাখোলা গ্রামের শেখ কানাইয়ের স্ত্রী।

দোহার থানার এএসআই আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বৃদ্ধা সকালে উপজেলার মাঝিরচর গ্রাম থেকে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।