২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন চারা বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 03:39 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার সকালে উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ চত্বরে বজরা, হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের শতাধিক কৃষককে এক বিঘা জমির জন্য ১২০ আঁটি করে চারা দেয়া হয়।

এ বিতরণ অনুষ্ঠানে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ) মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্বাস আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার, কুড়িগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফছার আলী, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক পরিচালক আবু সায়েম এবং বজরা ইউপি চেয়ারম্যান হায়দার আলী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

চারা নিতে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত বজরা গ্রামের কৃষক মাহফুজার রহমান বলেন, “বাহে বানোত মোর তিন বিঘা জমির ধান তিস্তায় খায়া নিছে। আজ সরকার থাকি হামাকগুলাক যে বীজ ধান দেইল, এতে হামার অনেক টেকা বাচি গেইল।”