২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার চারদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 08:59 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

নিহত অঞ্জন দেবনাথ (৩৫) আখাউড়ার মনিয়ন্দ গ্রামের সুবল দেবনাথের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার মালিহাতা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসি আকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারদিন আগে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন অঞ্জন। শুক্রবার দুপুরে মালিহাতা এলাকায় পড়ে থাকা লাশটি অঞ্জনের বলে সনাক্ত করে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। ”

ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।