২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে ‘ভাই-ভাতিজাদের হাতে’ খুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ও ভাতিজাদের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

নিহত নাজির মিয়া উপজেলার ষাড়েরকোণা গ্রামের বাসিন্দা।

চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, শুক্রবার দুপুরে ষাড়েরকোণা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের উদ্ধৃত করে তিনি জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই সাদেক ও তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে নাজির মিয়ার বিরোধ চলছিল। এর জের হিসেবে দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে নাজিরকে মারধর করে সাদেক ও তার ছেলেরা।

গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।