২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যুটকেস খুলে পাওয়া গেল তরুণীর লাশ

ঢাকার সাভারে স্যুটকেটের ভেতর থেকে অজ্ঞাতপরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 01:39 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

আনুমানিক ২৮ বছর বয়সী এবং সেলোয়ার কামিজ পরা ওই তরুণীর মুখমণ্ডল কেমিক্যাল দিয়ে বিকৃত করা ছিল বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাভার ব্যাংকটাউন স্টান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে লাশ ভর্তি স্যুটকেসটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে পথচারীরা ব্যাংকটাউন বাস স্টান্ডের কাছে মহাসড়কের পাশে একটি বড় স্যুটকেট পরে থাকতে দেখে সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেয়।

পরে পুলিশ তা উদ্ধার করে ভেতরে তরুণীর লাশ দেখতে পায়।

ওসি কামাল বলেন, লাশের পরিচয় যাতে শনাক্ত করা না যায় সেজন্য কেমিক্যাল দিয়ে মুখটি বিকৃত করে দিয়েছে হত্যাকারীরা।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করা হবে।