২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় নদী থেকে গলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাটুই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 10:50 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

আলমডাঙ্গা থানার ওসি মনির উদ্দিন মোল্লা জানান, শুক্রবার সকালে উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের ভাটুই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি প্রায় কঙ্কালের রূপ নেয়ায় সেটি পুরুষ না কি মহিলার তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসী ভাটুই নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। উদ্ধারের জন্য কোন ডোম না পেয়ে নদীর ওই স্থানেই বাঁশের সাহায্যে সেটি বেঁধে রাখা হয়। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

অন্য কোনো এলাকা থেকে লাশটি ভেসে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।