শাহ আমানতে দেড়কেজি সোনা উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা দুই বিমানযাত্রীর কাছ থেকে দেড়কেজিরও বেশি অবৈধ সোনা উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।
ফাইল ছবি
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার অথেলো চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী দুইজনের প্রত্যেকের জুতোর তলায় সাতটি করে সোনার বার লুকানো ছিল। কাস্টমস চেকিং পয়েন্টে আসার সময় হাঁটাচলা সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি করে এসব সোনা পাওয়া যায়।”
উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা জানিয়ে অথেলো চৌধুরী বলেন, “দুইজনকে ছেড়ে দেয়া হলেও তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে।”
