২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী মহসিনের গানের ভিডিও নিয়ে আগ্রহ

মেয়ের বিয়েতে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর গাওয়া গানের একটি ভিডিও ফেইসবুকে ব্যাপক প্রচার পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্যোশাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

মন্ত্রীর দ্বিতীয় মেয়ের বিয়ে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। 

বিয়েতে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ৩ সেপ্টেম্বর গায়ে হলুদের অনুষ্ঠানে গান গাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মহসিন। মন্ত্রীর দু’ গাল বেয়ে অশ্রু ঝরে।

শহরের বেড়িরপার এলাকায় নিজ বাড়ির অঙিনায় বানানো প্যান্ডেলে গান করেন তিনি।

জাঁকজমকের কারণে মন্ত্রীর মেয়ের বিয়ের খবর সংবাদ মাধ্যমে আসে। প্রকাশ্যে ধূমপান ও সাংবাদিকদের গালমন্দ করে পরে আবার ক্ষমা চেয়ে আলোচনায় আছেন মহসিন আলী।