২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা

ইউরোপ থেকে পরিচালিত একটি অনলাইন সংবাদপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিচারকদের নিয়ে কটূক্তির অভিযোগে এক প্রবাসীর বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 05:29 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

মোস্তাফিজুর রহমান সুজন নামে ঢাকার আদালতের একজন আইনজীবী বৃহস্পতিবার সাইবার অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করেন বলে বাদীর আইনজীবী কামরান খান জানিয়েছেন।   

বিচারক একে শামসুল আলম আগামী রোববার বাদীর জবানবন্দি গ্রহণের দিন রেখেছেন।

মামলায় শিব্বির আহমেদ নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি সুইডেন প্রবাসী বলে আরজিতে বলা হয়েছে।

এতে বলা হয়, “গত ৮ সেপ্টেম্বর বাদি ‘নরডিক বার্তা’ নামের পত্রিকাটিতে দেখতে পান, তার নেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খবরে ‘মানসিক বিকারগ্রস্ত রোগী’; ‘একগুঁয়ে’ এবং বাংলাদেশের বিচারকরা হাসিনার কথা অক্ষরে অক্ষরে পালন করে বিচারিক ব্যবস্থা হত্যায় নিয়োজিত বলে উল্লেখ করা হয়েছে।”

এ ধরনের কটূক্তিপূর্ণ মন্তব্য করায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করা হয়েছে বলে জানান বাদীর আইনজীবী।