দিনাজপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে ভাণ্ডারা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান।
জাফরুল স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন বলে জানান তিনি।
