২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস

যমুনা নদীর পানি কমতে থাকার সময় সৃষ্ট ঘূর্ণাবর্তে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন মেঘাই বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 02:01 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাঁধের স্পারের বেল মাউথসহ ঢালু অংশের ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়।

প্রবল ঘূর্ণাবর্তের কারণে আকস্মিক এ ভাঙন দেখা দেয়ার পর রাতেই প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়। এরপর ভাঙন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

বুধবার দুপুরেও স্পারের ভাঙন কবলিত অংশে বালি ভর্তি জিওব্যাগ ফেলতে দেখা গেছে।

এদিকে ভাঙনের সংবাদ পেয়ে রাতেই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, কাজিপুরের ইউএনও শাফিউল ইসলামসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।