২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে  যুবকের হাত-পা বাঁধা লাশ

রাজধানীর তুরাগ থানা এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 01:55 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

তুরাগ থানার উপ পরিদর্শক খোকন চন্দ্র ঘোষ জানান, স্থানীয়রা খবর দিলে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে। 

“তুরাগ থানার তালতলা এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা লাশটি পড়ে ছিল। গায়ে ছিল গেঞ্জি আর প্যান্ট।”

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।