২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার

চট্টগ্রামের পাহাড়তলি এলাকা থেকে এক নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 01:27 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

নিহত নূরুল ইসলাম (৫১) পাহাড়তলির এ কে খান মোড় সংলগ্ন আবদুল আলী নগরের একটি গুদামে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।

পাহাড়তলি থানার এসআই সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ওই গুদামের সামনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি লুঙ্গি ও শার্ট পরে ছিলেন।

গুদামটি খালি ছিল জানালেও দারোয়ান নূরুলের মৃত্যুর কারণ বা ওই গুদামের মালিক সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।