২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৬

লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পাঁচ পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 01:18 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার দিঘলী ইউনিয়নের গোপিয়ারখিলমক এলাকায় এ ঘটনায় আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, স্থানীয় বাশার বাহিনীর সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে  বাহিনী প্রধান বাশার পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়েছে।

এছাড়া ডিবি পুলিশের এএসআই মাহে আলম, জহিরুল ইসলাম, বাহার উদ্দিন, নাজমুল হাসান, আবু সুফিয়ান আহত হয়েছে।

গুলিবিদ্ধ ইউনুস বাশার বাহিনীর সদস্য বলে পুলিশ সুপার জানান।

এদিকে একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার খোরশেদের কাছ থেকে দুটি এলজি ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে খুন চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।