টেকনাফে ৫৮ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে ৫৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ সময় কাউকে আটক করতে পরেননি বিজিবি সদস্যরা।
আবুজার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল লেদা এলাকায় নাফ নদীর পাশে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায় চোরা কারবারিরা।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
