চট্টগ্রামে ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
চট্টগ্রামে একহাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা।
এরা হলেন- সৈয়দ ইসলাম (২৮) ও মোহাম্মদ ইউনূস (২৪)। তারা কক্সবাজার থেকে রাতে বাসে করে শাহ আমানত সেতু এলাকায় নামেন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর গোড়ায় তাদের তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
তিনি জানান, একজনের জুতার ভেতরে আরেকজনের ছাতার বাটের ভেতরের পাইপে ঢুকিয়ে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে।
ওসি জানান, মঙ্গলবার সকালেই দুইজন মিয়ানমার থেকে অস্থায়ী পাশ নিয়ে টেকনাফ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
