২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিন বাড়ল হালনাগাদের সময়সীমা

ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের সময়সীমা তিনদিন বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর‌্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 10:04 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।

তিনি বলেন, “ভোটারযোগ্য কেউ যাতে বাদ না পড়েন তাই তিন দিন সময় বাড়ানো হয়েছে। এসময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে।

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ঢাকা মহানগরীর তথ্য সংগ্রহের কাজ।

বর্তমানে সারাদেশে তৃতীয় পর‌্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে।