২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার এক বিবৃতিতে তারা হামলাকীদের ‘দ্রুত’ শাস্তির আওতায় আনারও দাবি জানান।

সোমবার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা আমিনুল ইসলামের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

শিক্ষকরা বিবৃতিতে বলেন, যে বা যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় এনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যেসব তরুণ শিক্ষক উল্লেখযোগ্য অবদান রাখতে দিনরাত পরিশ্রম করছেন, তাদের অন্যতম হলেন মোল্লা আমিনুল ইসলাম।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা নিরাপত্তাহীন, ‘অজাতশত্রু’ এ শিক্ষকের উপর হামলা তা-ই প্রমাণ করে।

তাই ছাত্র নামের দুর্বৃত্ত ও সন্ত্রাসীদরে হাত থেকে শিক্ষকদের পূর্ণ নিরাপত্তা দেয়ার জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের কাছে জোর দাবি জানান।

বিবৃতিদাতারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।