না’গঞ্জে টাকাসহ যুবক নিখোঁজ
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা থেকে দেড় লাখ টাকাসহ এক যুবক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
সোমবার বিকালে টানবাজার এলাকায় প্রিমিয়ার ব্যাংক থেকে টাকা তোলার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সাজ্জাদ আকরাম প্রভাত শহরের হাজীগঞ্জ এলাকার আকরামুল আমিন বাবুর ছেলে।
প্রভাতের চাচা রুহুল আমিন টিপু জানান, প্রভাত তার ঝুট ব্যবসা দেখাশোনা করেন। ওইদিন তার পরনে ছিল জিন্স প্যান্ট ও আকাশি রঙের চেকশার্ট।
বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে বলে জানান টিপু।
নারায়ণগঞ্জ থানার ওসি মনজুর কাদের জানান, তার অবস্থান সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
