২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুসহ দুজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 03:32 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বুধবার সকালে উপজেলার জুমারবাড়ি গ্রামে মারা যান স্থানীয় লাল মিয়ার স্ত্রী জামিলা বেগম (৪৭)।

আহতরা হলেন- নিহত জামিলার ছেলের বউ চম্পা বেগম (২২) এবং চম্পার শিশু সন্তান রোমান (৩)। তাদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জুমারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার জানান, সকালে বাড়ির পাশ থেকে গরুর গোবর সংগ্রহ করার সময় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জামিলা।

এ সময় শাশুড়িকে মাটিতে পড়ে থাকতে দেখে চম্পা তার শিশু সন্তান রোমানকে কোলে নিয়ে জামিলাকে স্পর্শ করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় স্থায়ীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।