চট্টগ্রামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পটিয়া থানার এসআই রাজীব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিন্সের প্যান্ট ও টি শার্ট পরা ওই যুবকের লাশটি সড়কের পাশে পড়ে ছিল। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।”
ওই যুবককের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
