২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবনে শ্রমিককে গুলি

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে গিয়ে এক শ্রমিককে গুলি করেছে সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 11:41 AM

Updated : 22 Aug 2022, 07:05 PM

আহত মো. হারুনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাত ও বাঁ পায়ে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ৮টার দিকে তেজকুনিপাড়ায় অ্যাভিনিউ বিল্ডার্সের একটি নির্মাণাধীন ভবনে দুই যুবক এসে প্রকৌশলীকে খুঁজতে থাকে।

“তাকে কী দরকার জানতে চাইলে ওই দুই যুবক হারুনকে গুলি করে পালিয়ে যায়।”

পরে সোহেল নামে হারুনের এক সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে আসেন।

চাঁদার কারণে এ হামলা হতে পারে ধারণা পুলিশের।