২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভারতীয় নাগরিক আটক

জয়পুরহাট সদরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 08:00 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

আটক মতিলাল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপকুড়ী থানার দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের শ্রী কান্দন লাল মণ্ডলের ছেলে।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদরের বনখুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত অভিযানের সময় ওই ভারতীয় নাগরিককে দুই বোতল বিদেশি মদসহ আটক করা হয়।