২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি পরীক্ষা ১৭ সেপ্টেম্বর থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় জানায়, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর আটটি ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগের এই ভর্তি পরীক্ষা হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ), ১৮ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২০ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২১ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ‘জি’ ইউনিট (আইবিএ-জেইউ), ২২ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ) এবং ২৩ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা হবে।

পরীক্ষা শুরু হবে প্র্রতিদিন সকাল ৯টা থেকে। বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu)  পাওয়া যাবে।