‘মাঝারি’ ভূকম্পন অনুভূত
চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বিকাল ৩টা ২৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (ইউএসজিএস) ভূকম্পনের মাত্রা ৫.৪ ছিল বলে জানিয়েছে।
মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বান্দরবান থেকে ৯৪ কিলোমিটার এবং ঢাকা থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের মিজোরাম এলাকায়।
ঢাকার বাইরে চট্টগ্রাম ও সংশ্লিষ্ট অঞ্চলে ‘মাঝারি মাত্রার’ এ ভূকম্পন অনুভূত হয় বলে জানান তিনি।
