গোপালগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার পাটগাতী এলাকায় মধুমতি নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তবে তার (৩৮) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে পাটগাতী ফেরি ঘাটের পন্টুনের কাছে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, “কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ মধুমতি নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
