ঢাবি ‘গ ইউনিটে’র ফলাফল মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে গ-ইউনিটের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হবে।
ঢাবি ‘গ’ ইউনিট ফের পরীক্ষা নিতে হবে
গত শুক্রবার গ-ইউনিটের মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। ওই পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির অভিযোগে আট শিক্ষার্থীকে ধরে পুলিশে দেয়া হয়।
পরে ওইদিন রাতেই তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাণিজ্য অনুষদের এক হাজার ১৭০ আসনের বিপরীতে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
