২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 10:07 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার সন্ধ্যায় উপজেলার চান্দাস ইউনিয়নের গুড়হাড়িয়া নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত আলমিনা আক্তার বৃষ্টি (১৮) ওই গ্রামের আহসান হাবিব জুয়েলের স্ত্রী।

এলাকাবাসীদের বরাত দিয়ে মহাদেবপুর থানার এসআই এনামুল হক জানান, শনিবার রাতে বৃষ্টি তার ফুফাতো ভাই সোহাগ এবং চাচাতো ভাই মারুফের সাথে মোবাইল ফোনে কথা বলে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী জুয়েল তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে|  

জুয়েল এলাকাবাসী ও শ্বশুর বাড়ির লোকজনকে না জানিয়ে রোববার বিকালে লাশ দাফনের চেষ্টা করলে চান্দাস ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সাত্তার জানান, প্রায় তিন বছর আগে জুয়েল নীলফামারী জেলার ডোমার উপজেলা সদরের ব্যবসায়ী আমিনুল ইসলামের মেয়ে আলমিনা আক্তার বৃষ্টিকে বিয়ে করে।

মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রী আত্মহত্যা করেছে দাবি করেছে জুয়েল ।