২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ত্রুটিপূর্ণ কারখানার জরিমানা

গাজীপুরের শ্রীপুরে ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগার (ইটিপি) নিয়ে উৎপাদন পরিচালনার অপরাধে একটি কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 06:28 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

রোববার শ্রীপুর উপজেলার মাওনার বেড়াইদেরচালা এলাকার এস কিউ সেলসিয়াস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সাবরিন সুলতানা সাংবাদিকদের জানান, এস কিউ সেলসিয়াস লিমিটেড নামের কারখানায় দীর্ঘ দিন ধরে ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করে আসছে।

“এই কারণে কারখানার বিষাক্ত তরল বর্জ্য পরিবেশ-প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করছে।”