২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গুলি ভর্তি রিভলভার উদ্ধার

নারায়ণগঞ্জ শহরে পরিত্যক্ত অবস্থায় গুলি ভর্তি একটি রিভলভার উদ্ধার করেছে গোয়েন্দা  পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার সকালে শহরের মাসদাইর এলাকা থেকে দুই রাউন্ড গুলিসহ রিভলভারটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের মাসদাইর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ভর্তি রিভলভারটি উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।