২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ইয়াবাসহ গ্রেপ্তার ১

জয়পুরহাট শহরে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের চিনিকল রোডের কালিমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদ আলী রাজু (৪৫) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, গোপন সংবাদ পেয়ে কালিমন্দির এলাকা থেকে আসাদ আলী রাজুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একশ’ ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা করে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।