রাজধানীতে দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তা আহত
রাজধানীর মালিবাগে লরির ধাক্কায় এক নির্বাচন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ঢাকা মহানগরীতে চলমান ভোটার তালিকা হালনাগাদের কাজ পরিদর্শনে যাওয়ার সময় তিনি এ দুর্ঘটনায় পড়েন।
“ভাগ্নে মাসুদের মটরসাইকেলে করে যাওয়ার সময় চৌধুরীপাড়ায় একটি লরি তাদের ধাক্কা দিলে তিনি আহত হন।”
নূরজাহানের জন্য রক্তের প্রয়োজন জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে তিন ব্যাগ ‘ও পজিটিভ’ রক্ত সংগ্রহ করা হয়েছে। আরো রক্তের প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
