২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি হওয়া গাড়িসহ আটক ২

রাজধানীর বনশ্রী থেকে চুরি হওয়া দুটো গাড়িসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 11:27 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

আটকরা হলেন- বাবুল ও কাজল।

র‌্যাব-৩ এর উপ পরিচালক মেজর কামরান কবির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে বনশ্রী এলাকার ‘বাবুল ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং স্কুল’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে একটি টয়োটা করোলা ও একটি মারুতি সুজুকি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।”