২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

গাজীপুরে ভুট্টা ভর্তি ট্রাক থেকে দুই হাজার ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 07:59 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

শনিবার বিকাল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক ট্রাকচালক রাসেল (২৭) ঝিনাইদহ সদরের বড়বাড়িয়া গ্রামের আব্দুল রশিদের ছেলে। চালকের সহকারী ইদ্রিস (৩২) একই জেলার কালীগঞ্জ উপজেলার মোল্লা ডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।   

বিকালে গাজীপুরের পুলিশ সুপারে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায় জানান, চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে ভুট্টা ভর্তি একটি ট্রাকে ফেনসিডিলের বড় চালান ঢাকা যাচ্ছে সংবাদ পান।

পরে কালিয়াকৈর এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ফেনডিল ভর্তি কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক ও সহকারীকেও আটক করা হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) গোলাম আজাদ খান, সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান, গাজীপুরের গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।