২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

কক্সবাজারে শনিবার দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 05:01 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

লাইফ গার্ড কর্মীরা জানান, শনিবার দুপুর ২টার দিকে সৈকতের সী ইন পয়েন্ট দিয়ে গোসল করতে নেমে ভেসে যান ইমতিয়াজ আহমেদ মিশু (২৫)।

পরপরই লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বেলা ৩টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

মিশু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং দিনাজপুর সদরের বিজয় রোডের গিয়াস উদ্দিন আহমদের ছেলে।

সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড কর্মী মো. রাশেদ জানান, “গোসল করতে নামার পর ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেয়া হলে সেখানে পানি বের করে তাকে সুস্থও করা হয়। কিন্তু পরেতার মৃত্যু হয়।

মিশুর ছোট ভাই আদনান আহমেদ জানান, তারা সকালে পরিবারে অন্য সদস্যরাসহ কক্সবাজার বেড়াতে আসেন। সাগরে গোসল করতে নেমে তার ভাই মারা যান।