ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে ২ পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শনিবার সকালে পাথর বোঝাই ট্রাক উল্টে দুই পথচারী নিহত হয়েছেন।
খাটিহাতা মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুর নূর জানান, সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক উল্টে দুই পথচারীর ওপর পড়ে। স্থানীয়রা উদ্ধার করে বাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর মারা যান তারা।
ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
